আইএসআই নেটওয়ার্কে বড় অভিযান, অভিযোগ খারিজ পাকিস্তানের

আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবসের আগে আইএসআই-সমর্থিত শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে ১৪টি রাজ্যে অভিযান চালায় ভারত। কেন্দ্রের দাবি, ২০০-র বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে গ্রেনেড,  বিস্ফোরক,  পিস্তল,  মোবাইল,  সিমকার্ড সহ একাধিক সরঞ্জাম।

তদন্তকারীদের অভিযোগ, সন্দেহভাজনরা পুলিশ, হাসপাতাল, রাজনৈতিক কার্যালয়, ধর্মীয় স্থান ও সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ করছিল। হামলার পরিকল্পনারও তথ্য মিলেছে বলে দাবি তাদের।তবে ভারতের সমস্ত অভিযোগ নাকচ করেছে পাকিস্তান। পাকিস্তানের বক্তব্য, পাকিস্তানকে জড়িয়ে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *