‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ:মা-বোনেদের জাতীয় সংস্কৃতি ও দেশ রক্ষায় বীরাঙ্গনার ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অন্নপূর্ণা যোজনা ও নারীকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে তিনি ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে সরব হওয়ার ডাক দেন।

উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’  গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি নারী সুরক্ষায় ‘দুর্গা স্কোয়াড’, মহিলা হেল্প ডেস্ক ও ১১২ নম্বর জরুরি পরিষেবা চালুর কথা ঘোষণা করেন। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ছাত্রীদের আর্থিক সহায়তা এবং ICDS-আশা কর্মীদের ভাতা বৃদ্ধির কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *