আমুদরিয়া নিউজ: ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় রাশিয়ার প্রখ্যাত উদারপন্থী রাজনীতিবিদ লেভ শ্লোসবার্গকে ১১ বছরের দীর্ঘ কারাদণ্ড দিয়েছে পুতিন সরকার। ‘সশস্ত্র বাহিনীকে অসম্মান’ ও ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে পস্কোভের একটি আদালত সোমবার এই রায় ঘোষণা করে। দীর্ঘ ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিনের যুদ্ধকালীন কঠোর সেন্সরশিপের বলি হলেন ৬৩ বছর বয়সী এই নেতা।
উল্লেখ্য, এই রায় ঘোষণার ঠিক কয়েক মিনিট পরেই রাশিয়ার একমাত্র নিবন্ধিত যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলোকো’-কে আসন্ন সংসদীয় নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে দেশটির সুপ্রিম কোর্ট। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, রাশিয়ায় যেকোনো ধরণের স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বরকে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে ক্রেমলিন কতটা মরিয়া।
Total Views:
0