বেইজিংয়ে কড়া সেন্সরশিপ: সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্যেও ভয়ার্ত শি জিনপিং সরকার

আমুদরিয়া নিউজ: সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি-র শেষকৃত্যকে কেন্দ্র করে বেইজিং জুড়ে কড়া নিরাপত্তা ও অনলাইন সেন্সরশিপ জারি করেছে চীন সরকার। গত সপ্তাহে ৯৭ বছর বয়সে প্রয়াত এই অর্থনৈতিক সংস্কারকের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার বেইজিংয়ের বাবাওশান কবরস্থানে অত্যন্ত গোপনে সম্পন্ন হয়।

প্রেসিডেন্ট শি জিনপিং সশরীরে উপস্থিত থাকলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কোনো ফুটেজ প্রকাশ করা হয়নি। মূলত ঝু রংজি-র আমলের মুক্ত অর্থনীতি ও উদারনীতির সাথে বর্তমান সরকারের তুলনা করে যাতে কোনো সমালোচনা না ছড়ায়, সেই ভয়েই সাধারণ মানুষের শোক প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে কমিউনিস্ট পার্টি। এমনকি তাঁর প্রশংসা করে লেখা বিভিন্ন নিবন্ধও ইন্টারনেট থেকে মুছে দেওয়া হচ্ছে, যা বর্তমান শাসকগোষ্ঠীর চরম মানসিক দুর্বলতারই বহিঃপ্রকাশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *