আমুদরিয়া নিউজ:আজ মঙ্গলবার ভোর ৪টে নাগাদ দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগে। দ্রুত বিমানবন্দরের দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো তেরঙ্গা রঙের টুনি লাইট থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান। অগ্নিকাণ্ডে আহতের খবর নেই এবং বড় কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0