আমুদরিয়া নিউজ:কংগ্রেসের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে রাহুল গান্ধী ও সন্দীপ দীক্ষিতের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। কংগ্রেস নেতাদের এই মন্তব্যের পর বিদেশ মন্ত্রকের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক সম্পর্ক মজবুত রাখতে পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি। যদিও এই বিষয়ে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক অতীতে ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক যে যথেষ্ট শক্তিশালী হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়েছে দিল্লি।
Total Views:
0