আমুদরিয়া নিউজ:বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। ১৯৯১ সালের পর দেশে এই প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচন হতে যাচ্ছে। জামায়াত জোটের প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী অলি আহমেদ মনোনয়ন জমা দিলেও সংসদে বিএনপি জোটের সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের জয় নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ভারতের প্রশিক্ষণ নেওয়া প্রবীণ এই রাজনীতিবিদ ১৭ বছর দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
Total Views:
1