আমুদরিয়া নিউজ: কে-পপ সেনসেশন বিটিএস (BTS)-এর জনপ্রিয় সদস্য ভি (V) জানিয়েছেন যে তিনি গত আড়াই বছর ধরে এক কানের শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভুগছেন এবং বর্তমানে এর চিকিৎসা নিচ্ছেন। ব্যান্ডের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফরের মাঝপথেই এই আকস্মিক ঘোষণা দিলেন তিনি।বুধবার এক লাইভস্ট্রিমে ৩০ বছর বয়সী এই তারকা (আসল নাম কিম টে-হিউং) ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমার বাঁ কানের শ্রবণশক্তি যদি ১০০ শতাংশ হয়, তবে ডান কানে তা মাত্র ৩০ শতাংশের মতো।”
তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কাজ করার সময় তাঁর এই সমস্যা আরও বেড়ে যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও, বর্তমানে তিনি নিয়মিত হাসপাতালে যাচ্ছেন এবং ওষুধ খাচ্ছেন।সামরিক পরিষেবা শেষে দীর্ঘ বছর পর বিটিএস-এর সাত সদস্যের পুনর্মিলনী এবং চলমান বিশ্ব সফরের মাঝেই ভি-এর এই অকপট স্বীকারোক্তি বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্তকে স্তব্ধ ও উদ্বিগ্ন করে তুলেছে।