হাসপাতালের শৌচালয় থেকে নার্সের মৃতদেহ উদ্ধার

আমুদরিয়া নিউজকলকাতার একটি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-এর শৌচালয় থেকে বুধবার রাতে এক ডিউটিরত নার্সের মৃতদেহ উদ্ধার হয়েছে। সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে শৌচালয় থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রবেশ করানোর ফলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *