আমুদরিয়া নিউজ:বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর পৈতৃক ভিটে ৫ কোটি টাকার উন্নয়ন তহবিল বরাদ্দের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিম মেদিনীপুরের মহবনিকে পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভিটের সংস্কার, জাদুঘর ও আবাস তৈরির কাজ চলতি বছরের অক্টোবর থেকেই শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাঠ্যবইয়ে চার লাইনে ক্ষুদিরামের ইতিহাস সীমাবদ্ধ না রেখে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত তাঁর বীরগাথা বিস্তারিতভাবে পড়ানোর দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেশপুরকে সমস্ত ধরনের সন্ত্রাস ও মিথ্যে মামলার জঞ্জাল মুক্ত করে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি।
Total Views:
0