প্রথমবার লালকেল্লায় গাওয়া হবে ‘বন্দে মাতরম্’

They will sing "Vande Mataram" at the Red Fort for the very first time

আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় এ বছর প্রথমবার জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাওয়া হবে ‘বন্দে মাতরম্’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবং জাতীয় গানের মর্যাদা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩ মিনিট ১০ সেকেন্ডে গানটির ছ’টি স্তবক গাওয়া হবে। এ বারের অনুষ্ঠানের মূল থিম বা বিষয়বস্তু ‘যুব শক্তি’। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে গুরুত্ব দিতে অলিম্পিয়াডে পদকজয়ী উনিশ জন কৃতী পড়ুয়া ও সরকারি স্কুলের শিক্ষার্থীদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *