আমুদরিয়া নিউজ:রেলের জায়গা থেকে হকারদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। রেল ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে এডিআরএম দফতরে গিয়ে শেষ হয়।
তাদের অভিযোগ, ৩০-৪০ বছর ধরে ব্যবসা করা হকারদের হঠাৎ উচ্ছেদ করলে তাঁরা বেকার হয়ে পড়বেন। তাই হকারদের উচ্ছেদ না করে বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জানিয়েছেন জেলা সভাপতি কুন্তল রায় ও গৌতম দেব সহ অন্যান্য নেতারা।
Total Views:
0