আমুদরিয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস (Boyle Heights) এলাকায় একটি কোল্ড স্টোরেজ গুদামে অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া তীব্র পচা দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের জীবন ও ব্যবসা ওষ্ঠাগত হয়ে উঠেছে। অনেকেই এই গন্ধকে মৃতদেহের পচা গন্ধের সাথে তুলনা করেছেন।গত ১৭ জুন ওই বড় কোল্ড স্টোরেজ গুদামটিতে আগুন লাগার ফলে সেখানে থাকা প্রায় ৩ কোটি ৯০ লক্ষ কেজি গরুর মাংস, শুকরের মাংস এবং সামুদ্রিক খাবার পচতে শুরু করে। প্রায় দুই মাস কেটে গেলেও এলাকাটি এখনও সম্পূর্ণ পরিষ্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।গুদাম পরিচালনাকারী সংস্থা ‘লিনেজ’ (Lineage) জানিয়েছে যে, তারা ইতিমধ্যে প্রায় ৮০% বর্জ্য পরিষ্কার করেছে। তবে লস অ্যাঞ্জেলেস প্রশাসন একে যথেষ্ট নয় বলে ক্ষোভ প্রকাশ করেছে এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার জন্য সংস্থাকে নোটিশ পাঠিয়েছে।
এলএ-তে পচা খাবারের তীব্র দুর্গন্ধ: অতিষ্ঠ এলাকাবাসী
Rotting Food Stench Plagues LA Neighborhood as Millions of Pounds of Waste Fester After Warehouse Fire
Leave a Comment