আমুদরিয়া নিউজ:কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা রায় ট্রমা কেয়ার ইউনিট (TCU)-এ ভর্তি ছিলেন। বিমল ঘোষ জ্বর ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অন্য হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়। তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবারই ওই দুই রোগীর ছুটি হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী দুপুরের খাবার খাওয়ার পর তাঁদের যাওয়ার কথা থাকলেও, তাঁরা তার আগেই বেরিয়ে যান বলে অনুমান। হাসপাতালের নিরাপত্তা ও ওয়ার্ডের নজরদারি এড়িয়ে রোগীদের এভাবে চলে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় ইতিমধ্যে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।
Total Views:
1