আমুদরিয়া নিউজ:উত্তর ২৪ পরগনার হালিশহর থানায় পুলিশ হেফাজতে বিরজু কুমার নামের এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তোলাবাজি ও মারপিটের অভিযোগে বিরজু কুমার ও সোমনাথ গাঙ্গুলিকে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। অস্ত্র আইন ও মারধরের মামলায় ব্যারাকপুর আদালত তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলে তাঁদের কাঁচরাপাড়া থানায় রাখা হয়।
পুলিশের দাবি শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ লকআপে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিরজু। কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
বিরজুর অভিযোগ করেন, শুক্রবার রাতে দেখা করার সময় তিনি স্বামীক সুস্থ দেখেছিলেন। পুলিশ হেফাজতে তাঁকে মারধর করা হয়েছে বলেই তাঁর মৃত্যু হয়েছে। এই মর্মে তিনি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন।