বেঙ্গালুরুর ফাইভ স্টার হোটেলে মেয়াদোত্তীর্ণ খাবার বাজেয়াপ্ত, আইনি নোটিশ:

Bangaluru's Luxury Hotels Caught Serving Expired Food; Notices Served

আমুদরিয়া নিউজ:কর্ণাটক খাদ্য সুরক্ষা বিভাগের ৩০টি দল বেঙ্গালুরুর ২৬টি অভিজাত হোটেলে একযোগে অভিযান চালায়। বহু পরিচিত ফাইভ স্টার হোটেল থেকে শত শত কেজি পচা মাংস, ছত্রাক ধরা সবজি এবং মেয়াদোত্তীর্ণ দুধ বাজেয়াপ্ত করা হয়।  পরে খাবার গুলো ধ্বংস করা হয়েছে। ২০০৬ সালের ‘খাদ্য নিরাপত্তা ও মান আইন’  লঙ্ঘনের অভিযোগে হোটেলগুলোকে  নোটিশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসার পর তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *