আমুদরিয়া নিউজ:সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯) কেবল একটি সিনেমা নয়; এটি ছিল এক শিল্পীর চরম সংগ্রাম, অদম্য স্বপ্ন এবং অনন্য সৃজনশীলতার এক অবিশ্বাস্য বাস্তব রূপায়ণ। এই ছবি তৈরির নেপথ্য ইতিহাস এবং অজানা সংগ্রাম নিয়ে আসতে চলেছে ‘মহারাজা তোমারে সেলাম’ ছবিটি। এটি কোনো ছবির রিমেক বা সিক্যুয়েল নয়। পরিচালকনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে থাকছন জিৎু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত আরো অনেকে। আগামী ৯ অগস্ট কলকাতার প্রিয়া সিনেমার একটি অনুষ্ঠানে ছবির প্রথম লুক প্রকাশ করা হবে বলে জানা গেছে। ছবিটি প্রযোজনা করছে Hoichoi Studios, Friends Communication এবং Piyali Films Pvt. Ltd.
Total Views:
0