যুবশক্তি প্রকল্প চালু হবে কবে?

At what time will the rollout of the Yubashakti project take place?

আমুদরিয়া নিউজ:রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক আর্থিক সহায়তা প্রদান  করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সবকিছু ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই অনলাইন পোর্টাল চালু হতে পারে। পুরনো ‘যুবশ্রী’  ও ‘যুবসাথী’  প্রকল্পকে একত্রিত করে নতুন ‘যুবশক্তি’  প্রকল্প চালু করা হচ্ছে। কর্মহীন স্নাতকেরা মাসে তিন হাজার টাকা  এবং যারা স্নাতক নন কিন্তু কর্মহীন, তাঁরা মাসিক দুই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।  আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। উপভোক্তা বাছাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও যাচাই করা হবে। সম্পূর্ণ প্রকল্পটি রাজ্যের যুবকল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত হবে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *