ভারতের প্রতিরক্ষা রপ্তানির নতুন দিক

The New Frontier of India's Defense Exports

আমুদরিয়া নিউজ:২০২৫-২৬ সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ৬২.৬৬% বৃদ্ধি পেয়ে সর্বকালের রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে ভারত। বড় অস্ত্রের পরিবর্তে বিশ্ববাজারে এখন ড্রোন, স্মার্ট গোলাবারুদ, রাডার, সেন্সর এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্সের চাহিদা দ্রুত বাড়ছে।
নয়ডার একটি কোম্পানি ‘আইজি ডিফেন্স’ (IG Defense) ‘KAL’ নামের একটি দূরপাল্লার আক্রমণকারী ড্রোন বানিয়েছে। কোম্পানিটির দাবি, এই ড্রোনটি ১,০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে,। আকাশে একটানা ৭ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে এবং প্রায় ৫০ কেজি ওজনের অস্ত্র বা জিনিসপত্র বহন করতে পারে। সরকারি অনুমতি পেলে এটি বিদেশেও বিক্রি করা হবে।
ভারত এখন শুধু ড্রোনেই নয়, আরও অনেক আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে বিক্রি করছে। ফিলিপিন্স যেমন ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনেছে, তেমনই আর্মেনিয়া কিনেছে পিনাকা ও ভারতীয় আর্টিলারি ব্যবস্থা।
২০২৯-৩০ সালের মধ্যে ৫০,০০০ কোটি টাকা প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য নিয়েছে ভারত সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *