আমুদরিয়া নিউজ:বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে আমেরিকা ও ইরানের মধ্যে মতবিরোধ এবং বাণিজ্যিক জাহাজে বিভিন্ন গোষ্ঠীর হামলার জেরে এই জলপথে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ কাঁচা তেল পরিবাহিত হয়। ফলে এই রুটে অস্থিরতা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর।
ভারত তার মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। তাই আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
Total Views:
1