আমুদরিয়া নিউজ: চোরও পাহারাদার রাখে! হ্যাঁ, শিলিগুজড়ির নিবেদিতা রোডে একটি ওষুধের দোকানে চুরির ঘটনার পরে সি সি ক্যামেরায় এমনই ছবি দেখা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে টোটোয় করে গিয়েছিল ৫ জনের দল। দোকান থেকে প্রায় এক লক্ষ টাকা চুরি হয়। ভোরে দোকানের শাটার ভাঙা দেখা যায়। ক্যাশবাক্স খালি দেখতে পেয়ে দোকানের মালিক অনিত রাঠোর পুলিশকে খবর দেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চারজন বাইরে পাহারায়, ভেতরে ঢুকে চুরি করছে একজন। ব্যবসায়ীর ক্ষোভ, ২০২৩ সালে তাঁর দোকানে একইভাবে চুরি হয়েছিল।কিন্তু পুলিশ সেবার কাউকে ধরতে পারেনি। প্রধাননগর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
Total Views:
0