আমুদরিয়া নিউজ: ভারতের এসইউভি (SUV) বাজারে নিজের আধিপत्य ধরে রাখতে আরও প্রিমিয়াম ও আধুনিক ফিচার নিয়ে বাজারে এল ২০২৬ মহিন্দ্রা স্করপিও-এন ফেসলিফট (Mahindra Scorpio-N facelift)। লঞ্চের পর থেকে এটিই এই গাড়ির সবচেয়ে বড় আপগ্রেড, যেখানে গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনে যুক্ত করা হয়েছে প্যানোরামিক সানরুফ, বিশাল আকৃতির ইনফোটেনমেন্ট স্ক্রিন, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুরক্ষার জন্য একটি ৫৪০-ডিগ্রি ক্যামেরা। নতুন এই ফেসলিফটের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১৩.৬৯ লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫.৪৯ লক্ষ টাকা। ইঞ্জিন ও পারফরম্যান্সে কোনো বদল না এনে কেবল কেবিন টেকনোলজি এবং প্রিমিয়াম ফিল বাড়িয়ে মহিন্দ্রা যেভাবে টাটা বা হুন্ডাইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিল, তা গাড়ি প্রেমীদের নজর কাড়তে বাধ্য।