আমুদরিয়া নিউজ: জাকার্তা বিমানবন্দরে এক মালয়েশিয়ান পাইলটের স্যুটকেস থেকে প্রায় ২৬ কেজি ওজনের ৭০,০০০টি এক্সট্যাসি পিল বা মাদক ট্যাবলেট উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। গত সোমবার প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাদক কর্মকর্তারা ওই পাইলটের রূপালি রঙের স্যুটকেস থেকে বিপুল পরিমাণ মাদকের প্যাকেটগুলো বের করছেন। ধৃত পাইলট স্বীকার করেছেন যে, এই মাদক চোরাচালানের জন্য তাঁকে প্রায় ৯,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৫ লক্ষ টাকা) দেওয়ার কথা বলা হয়েছিল। গ্রেপ্তারের সময় ওই পাইলট মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
Total Views:
0