আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ‘গডস স্টোর হাউস ফুড ব্যাংক’ (God’s Store House Food Bank)-এর যাজক অ্যালভিন ক্রিশ্চিয়ান সমকামী ও রূপান্তরকামী (LGBTQ+) অধিকারের সমর্থনকারী সংস্থাগুলোর অনুদান এবং খাদ্য সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ‘ফিডিং আমেরিকা’ (Feeding America)-সহ বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত সংস্থাগুলো সমকামী অধিকার আন্দোলনের অংশীদার—এই দাবিতে যাজক ক্রিশ্চিয়ান একটি ফেসবুক লাইভে তাদের সরবরাহ করা খাবার গ্রহণে অস্বীকৃতি জানান। এর পরপরই তিনি আরেকটি ভিডিওতে তাঁর ফুড ব্যাংকের সম্পূর্ণ খালি তাক, ফাঁকা ফ্রিজার এবং শূন্য গুদামঘর প্রদর্শন করেন। প্রতি মাসে প্রায় ৪টি কাউন্টির ৮,০০০-এরও বেশি অভাবী পরিবারকে বিনামূল্যে খাবার দেওয়া এই ফুড ব্যাংকটি বর্তমানে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে।
Total Views:
0