বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়াং বো-র পদত্যাগ

আমুদরিয়া নিউজ : ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দক্ষিণ কোরিয়া জাতীয় দলের প্রধান কোচ হং মিয়াং বো পদত্যাগ করেছেন। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, প্রত্যাশিত ফল এনে দিতে না পারার সম্পূর্ণ দায় তাঁর। ২০২৪ সালের জুলাইয়ে জুর্গেন ক্লিন্সমানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া হংয়ের কোচিংয়েই দক্ষিণ কোরিয়া টানা ১১তম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বিশ্বকাপে প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কাছে হার ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ব্যর্থতায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট লি জায়ে মিয়াং কোচ নিয়োগ প্রক্রিয়া ও ফুটবল প্রশাসনের সমালোচনা করে ক্রীড়ামন্ত্রককে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে টিউনিশিয়ার সাবরি লামৌচি ও স্কটল্যান্ডের স্টিভ ক্লার্কও বিশ্বকাপে ব্যর্থতার জেরে কোচের পদ হারিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *