আমুদরিয়া নিউজ : আমাদের জাতীয় সংগীত ‘বন্দেমাতারাম’ গানের নতুন বিধি বা নির্দেশিকা জারি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা নির্দেশে বলা হয়েছে,
যখন কোন সরকারি অনুষ্ঠান বা স্কুলে জাতীয় সংগীত বা জাতীয় গান একসঙ্গে গাওয়া হবে সেক্ষেত্রে জাতীয় সংগীত ‘জনগণমন’ এর আগে গাওয়া বা বাজানো হবে জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতারাম’ গানটি এবার থেকে ৬টি স্তবকে গাওয়া হবে। যে সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, তার ঢোকার এবং বেরোবার সময় এই জাতীয় সংগীত বাজানো হবে।
Total Views:
0