আমুদরিয়া নিউজ : কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসকে সংগঠনের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর থেকে তিনি ইসকনের প্রতিনিধি হিসেবে আর কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।
রাধারমণ দাস নিজের এক্স হ্যান্ডেলে পদচ্যুতির কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তাঁর দাবি, ২০২৩ সালে গোরক্ষা সংক্রান্ত অভিযোগ নিয়ে মানেকা গান্ধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে তাঁর বক্তব্য, বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং কিছু রাজনৈতিক বিষয়ে তাঁর অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারকে ইসকন-বিরোধী আচরণ হিসেবে দেখা হয়েছে। তবে জানা গিয়েছে, সংগঠনের সিদ্ধান্তকে সম্মান করছেন বলে জানিয়েছেন রাধারমণ দাস। দায়িত্ব হারালেও ইসকনের উন্নতি ও সাফল্য কামনা করেছেন তিনি।