আমুদরিয়া নিউজ: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধসের ঘটনায় তৃতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত। ভোররাতে আরও একটি দেহ উদ্ধার হওয়ায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। আহতদের মধ্যে ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে। উদ্ধারকারীদের জন্য ঘটনাস্থলে আর্মি মেডিক্যাল কর্পসের মেডিক্যাল ক্যাম্পও খোলা হয়েছে।
ঘটনার তদন্তে অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ কুমার সিনহার নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।