গুদাম ধসকাণ্ডে মৃত বেড়ে ৭

আমুদরিয়া নিউজ : কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছেছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে আরও দু’জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে বেহরা ব্রাদার্সের উদ্যোগে গুদাম নির্মাণের কাজ চলছিল। প্রবল বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়া এবং নির্মাণের নকশাগত ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।

ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ১৭ জানুয়ারি অনুমোদিত ওই গুদামের নকশায় ত্রুটি ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবং অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।

জানা গিয়েছে, গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর অবস্থান শনাক্ত করতে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। পরে জেমস লং সরণির মানি টাওয়ার থেকে তাঁকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জন্য তারাতলা থানায় নিয়ে যাওয়া হয়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *