আমুদরিয়া নিউজ : বিধানসভার অধিবেশনে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র বক্তব্য চলাকালীন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কয়েকজন সদস্য প্রতিবাদ শুরু করেন। এরপর কুনাল ঘোষ তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। কুণালের বক্তব্যের পর মুখ্যমন্ত্রী জানান, অতীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছিল। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের বিরুদ্ধে চুরি, দুর্নীতি বা অন্য কোনও অনিয়মের নির্দিষ্ট প্রমাণ থাকলে তা সরকারের কাছে জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।