আমুদরিয়া নিউজ : ফুটবল তারকা লিয়োনেল মেসি-র কলকাতা সফর ঘিরে যুবভারতী কাণ্ডে আপাতত স্বস্তি বজায় থাকল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস -এর জন্য। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি-স্থগিতের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাই কোর্ট এর ডিভিশন বেঞ্চ। মামলার অন্যতম অভিযুক্ত শাতদ্রু দত্ত একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে অরূপের গ্রেফতারির দাবি জানালেও আদালত এখনই হস্তক্ষেপ করতে রাজি হয়নি। শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অরূপ বিশ্বাস তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২ জুলাই।