আমুদরিয়া নিউজ : রাজ্য সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। ২০% ডিএ বৃদ্ধি করে মহার্ঘ ভাতার হার ৩৮%-এ উন্নীত করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ষষ্ঠ পে কমিশনের আওতাভুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন এবং নতুন হার ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান ২২ শতাংশে নেমে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে থেকেই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি সপ্তম পে কমিশনের জন্য কমিটি গঠন এবং বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানোর কথাও জানানো হয়েছে। এই ঘোষণায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
Total Views:
0