আমুদরিয়া নিউজ : বিহার সরকার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশ অনুযায়ী, সরকারি স্কুলের শিক্ষকরা কোনও প্রাইভেট টিউশন, কোচিং সেন্টার বা বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারবেন না। তাঁদের শুধুমাত্র স্কুলে শিক্ষাদানের দায়িত্ব পালন করতে হবে।
সরকারের দাবি, অনেক শিক্ষক স্কুলের পড়াশোনার চেয়ে ব্যক্তিগত টিউশন ও কোচিংয়ে বেশি সময় দিচ্ছেন, যার প্রভাব পড়ছে সরকারি স্কুলের শিক্ষার মানের উপর। তাই শিক্ষকদের স্কুলে সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা দফতরকে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। কোনও শিক্ষক নিয়ম ভঙ্গ করে প্রাইভেট টিউশন বা কোচিং করালে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।