AI অবসাদে আত্মঘাতী অন্ডালের স্কুলছাত্র

আমুদরিয়া নিউজ : পশ্চিম বর্ধমানের অন্ডালে এক একাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ৬ জুন তার মৃত্যু হয় এবং প্রথমে পরিবার ও পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে দেখেছিল। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে পরিবার জানতে পারে, কিশোরটি নাকি AI প্রযুক্তি ব্যবহার করে তার মায়ের ছবি বিকৃত করে তৈরি করা ছবি নিয়ে দুই সহপাঠীর ব্ল্যাকমেলের শিকার হয়েছিল।

পরিবারের অভিযোগ, ওই দুই সহপাঠী দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে চাপ দিচ্ছিল এবং আত্মহত্যায় প্ররোচিত করেছিল। এ ঘটনায় অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বিষয়টি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *