টলিউডের উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নবান্নে বৈঠক

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের ভবিষ্যৎ, ফেডারেশন ও বিভিন্ন গিল্ডের কার্যক্রম এবং তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ সংস্থাগুলির কাজকর্ম নিয়ে নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কার্যকারিতা পর্যালোচনা, একই ধরনের সংস্থাগুলিকে একীভূত করার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পদে নতুন নাম সুপারিশের বিষয়ে আলোচনা হয়।

শিল্পে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বাড়াতে ফেডারেশনের বর্তমান কাঠামো নিয়ে পর্যালোচনা করা হলেও, নতুন নির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থাই বহাল রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব উঠে এসেছে।

জানা গিয়েছে, সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব), প্রযোজক মহেন্দ্র সোনি, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সানি ঘোষ রায়, প্রবীণ প্রোডাকশন ম্যানেজার জয়ন্ত কুণ্ডু-সহ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখসহ টলিপাড়ার একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *