আমদরিয়া নিউজ: ২০২৬ সালের মে মাসে ভারতের অটোমোবাইল বাজারে রেকর্ড বিক্রি হয়েছে। যাত্রীবাহী গাড়ির বিক্রি ২৭.৩ শতাংশ বেড়ে ৪.৩৯ লক্ষ ইউনিটে পৌঁছেছে। দু’চাকার যানবাহনের বিক্রি ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯.০২ লক্ষ ইউনিট এবং ৩ চাকার যানবাহনের বিক্রি ৩১.১ শতাংশ বেড়ে ৭০,৭২০ ইউনিট হয়েছে। SUV ও ইউটিলিটি ভেহিক্যালের চাহিদা সবচেয়ে বেশি ছিল। ই-রিকশা ও ই-কার্ট বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিল্প সংস্থা Society of Indian Automobile Manufacturers (SIAM)-এর মতে, GST হার কমানো, সহজ ঋণ সুবিধা এবং শক্তিশালী গ্রাহক চাহিদার ফলে এই রেকর্ড বিক্রি সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।