অরূপ-ঘনিষ্ঠ অনন্যার রাজনৈতিক সাফল্য

আমুরদরিয়া নিউজ: প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কের আবহে তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালে তাঁর মোট সম্পত্তি ছিল প্রায় ৫১.৫ লক্ষ টাকা, যা ২০২১ সালে বেড়ে ৩.৭ কোটিতে পৌঁছায়। একই সময়ে তাঁর বার্ষিক আয়ও ২.০৫ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকায় বৃদ্ধি পায়। অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত অনন্যার সন্তোষপুরের ‘হাতিবাড়ি’সহ একাধিক সম্পত্তি বর্তমানে আলোচনার কেন্দ্রে। মুকুন্দপুরের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্কের পর তাঁর সম্পত্তি বৃদ্ধির উৎস নিয়েও জনমহলে প্রশ্ন দেখা দিয়েছে।

অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ, রাজনীতিতে উল্কার গতিতে উত্থান অনন্যা বন্দ্যোপাধ্যায়ের, ১০ বছরে তাঁর সম্পত্তির পরিমাণও বেড়েছে ৭ গুণ!

২০২১ সালে অনন্যার হলফনামায় দেওয়া মোট সম্পত্তির পরিমাণ ৩.৭ কোটি টাকা। স্থাবর সম্পত্তি ৩.৩ কোটি এবং অস্থাবর ৪১ লক্ষ টাকা। বার্ষিক আয় বের হয়েছে ৯ লক্ষ টাকা। কাউন্সিলর হওয়ার আগে থেকেই অনন্যা বন্দ্যোপাধ্যায় অভিনয় এবং মডেলিং পেশার সঙ্গে যুক্ত। কাউন্সিলর হওয়ার পরেও তিনি এই পেশায় যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *