৫০০ নৌকায় যোগাসনে বিশ্বরেকর্ডের স্বপ্ন

আমুদরিয়া নিউজ :  আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় একাধিক বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে গঙ্গার বুকে ৫০০টি নৌকায় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে, যা সফল হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে। অনুষ্ঠানে ড্রোন শো, সাংস্কৃতিক কার্নিভাল এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিও থাকবে।

এর আগে রাজ্যজুড়ে ভার্চুয়াল যোগাভ্যাস, হাওড়া ফেরিঘাট ও ভিক্টরিয়া  মেমোরিয়াল-এ বিশেষ যোগ শিবির এবং ১৯ জুন ‘দৌড় সে ধ্যান তক’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে নরেন্দ্র মোদী  কলকাতার রেড রোডে -এ প্রধান অনুষ্ঠানে অংশ নেবেন। প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে ৪৫ মিনিটের যোগাভ্যাস পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *