আমুদরিয়া নিউজ : গোয়ালিয়ারের টিগ্রা বাঁধে পিকনিক করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে দুই মেডিক্যাল ছাত্রের। শনিবার সন্ধ্যায় গোয়ালিয়ারের টিগ্রা বাঁধ-এ এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন আয়ূষ শ্রীবাস্তব এবং গোপাল আগরওয়াল, যারা গজরা রাজা মেডিক্যাল কলেজ-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।
জানা গিয়েছে, ওই দিন মোট আটজন ছাত্র পিকনিক করতে বাঁধে গিয়েছিলেন। কারও অনুমতি ছাড়াই আয়ূষ ও গোপাল জলে নামেন এবং সেখানেই তারা ডুবে যান। প্রায় ১৮ ঘণ্টা তল্লাশির পর বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তাদের দেহ উদ্ধার করে। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।