আমুদরিয়া নিউজ : বেহালার সাহাপুর কলোনিতে স্বরূপ বিশ্বাস ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস -এর ফ্ল্যাটে পুলিশ চিরুনি তল্লাশি চালায়। তোলাবাজি ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাস -কে সঙ্গে নিয়েই নিউ আলিপুর থানার পুলিশ তাঁর নিউ আলিপুরের বাড়িতে প্রায় চার ঘণ্টা তল্লাশি করে এই অভিযান চালায়। সোমবার দুপুরে শুরু হওয়া এই অভিযানে বাড়ির চারতলার একটি ডিজিটাল তালাবদ্ধ ঘর খোলার জন্য চাবিওয়ালাকে ডাকা হয়। তল্লাশি শেষে বিকেলে স্বরূপকে নিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। কিন্ত জানা যায়, তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি।