স্বরূপ-কাণ্ডে সরব অনির্বাণ-রূপারা

আমুদরিয়া নিউজ : প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর টলিপাড়ায় দীর্ঘদিনের ‘ব্যান কালচার’ ও একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ আবারও সামনে এসেছে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-সহ একাধিক শিল্পী দাবি করেছেন, এই সংস্কৃতির কারণে অনেকেই কাজ হারিয়েছেন, প্রতিবাদ করলে নিষিদ্ধ বা কোণঠাসা হতে হয়েছে।

এক মহিলা রূপটান শিল্পীর অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর অভিনেতা-অভিনেত্রীরা টলিপাড়ায় আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে এবং ভয় বা নিষেধাজ্ঞার সংস্কৃতি থেকে ইন্ডাস্ট্রিকে মুক্ত করতে হবে।

জানা গিয়েছে,  স্বরূপ  বিশ্বাসের  গ্রেফতারিকে কেন্দ্র করে টলিপাড়ার বহু শিল্পী পুরনো ক্ষোভ প্রকাশ করছেন এবং বাংলা চলচ্চিত্র জগতে ‘ব্যান কালচার’-এর অবসান চাইছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *