বাড়ছে রেশন তালিকায় নাম কাটার আশঙ্কা  

আমুদরিয়া নিউজ : রাজ্য সরকার খাদ্যসাথী প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় রুখতে বড়সড় শুদ্ধিকরণ অভিযান শুরু করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়া প্রায় ৬৩ লক্ষ মানুষের রেশন কার্ড যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তাঁদের ডিজিটাল রেশন কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হলেও, যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁরা আপাতত রেশন সুবিধা পাবেন।

এসডিও ও বিডিওদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে খাদ্য দফতর বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। তদন্তে অযোগ্য প্রমাণিত হলে রেশন কার্ড স্থায়ীভাবে বাতিল করা হবে। আগামী ১৫ জুনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

সরকারের দাবি, খাদ্যসাথী প্রকল্পে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় এবং ভুয়ো সুবিধাভোগীদের বাদ দিলে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব।  জনকল্যাণমূলক প্রকল্পের আর্থিক ভারসাম্য বজায় রাখতেই এই কড়া যাচাই অভিযান শুরু হয়েছে ্বলে মনে  করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *