২৪ ঘণ্টা পর এনআইএ-র জালে শওকত মোল্লা

আমুদরিয়া নিউজ: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেয়েছে National Investigation Agency (এনআইএ)। দীর্ঘ ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ক্যানিংয়ের জীবনতলায় তাঁর বাড়িতে হানা দিলেও তাঁকে পাওয়া যায়নি। এরপর এনআইএ তাঁর দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। সূত্রের দাবি, শওকত মোল্লা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি।

পরে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এনআইএ দফতরে আত্মসমর্পণের পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই বারুইপুরে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *