ফিট হয়ে ফিরছেন বিরাট কোহলি

আমুদরিয়া নিউজ: আইপিএল ২০২৬ ফাইনালে দুর্দান্ত ইনিংস খেললেও পেশির চোটে পড়েন বিরাট কোহলি । চোটের কারণে তিনি ভারতের আসন্ন আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না। তবে স্বস্তির খবর, চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নেওয়ার পর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই তাঁর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

আইপিএল ফাইনালে চোট পেলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান কোহলি।আপাতত ২-৩ সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।১৪ জুলাই এজবাস্টনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজে তাঁর ফেরার আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি।দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই হোম সিরিজে ৫৪২ রান করেছেন এবং ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *