UPSC-তে তৃতীয় হয়ে দৃষ্টান্ত স্থাপন আকাংশ-এর

আমুদরিয়া নিউজ : আকাংশ ধুল ২০২৫ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করে সবার নজর কেড়েছেন। হরিয়ানার এই মেধাবী তরুণ দিল্লির Shri Ram College of Commerce থেকে বি.কম (অনার্স) সম্পন্ন করার পর উচ্চ বেতনের চাকরির সুযোগ ছেড়ে UPSC-র প্রস্তুতিতে মনোনিবেশ করেন। ২০২১ সাল থেকে শুরু হওয়া তাঁর কঠোর পরিশ্রমের ফল প্রথম দেখা যায় ২০২৩ সালে, যখন তিনি ৩৪২তম স্থান অর্জন করেন। তবে তাতেই সন্তুষ্ট না থেকে নিজের প্রস্তুতি আরও উন্নত করে ২০২৫ সালে সরাসরি তৃতীয় স্থান দখল করেন। তাঁর এই সাফল্য লক্ষ্যনিষ্ঠা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিরলস পরিশ্রমের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ বলেই মনে করা হচ্ছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *