আমুদরিয়া নিউজ: ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলকে আর ফেভারিট হিসেবে দেখছেন না অনেকেই। যোগ্যতা অর্জন পর্বে একাধিক হারের মুখ দেখা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দলকে নিয়ে প্রশ্ন উঠেছে। অভিজ্ঞ তারকা নেইমার দলে থাকলেও আগের মতো প্রভাবশালী অবস্থায় নেই।
তবে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি।-র হাতে রয়েছে এক তরুণ তুরুপের তাস—এনড্রিকের মাত্র ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের গতি ও আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ফরাসি ক্লাব ফুটবলে লোনে খেলে এন্ড্রিক ইতিমধ্যেই নজর কেড়েছেন। ১৬টি লিগ ম্যাচে ৫ গোল ও ৭ অ্যাসিস্ট করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই অনেকের মতে, নেইমার নয়, বরং এন্ড্রিকই বিশ্বকাপে ব্রাজিলের গোপন অস্ত্র হয়ে উঠতে পারেন।
Total Views:
0