ইরানের কড়াকড়ির মধ্যেও হরমুজ পেরোচ্ছে ভারতীয় জাহাজ!

আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ   পেরিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৭০টি বাণিজ্যিক জাহাজ মার্কিন সেনাবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

জানা গিয়েছে, এসব জাহাজ প্রণালী পার হওয়ার সময় তাদের  অবস্থান-সংক্রান্ত সংকেত প্রেরণকারী যন্ত্র বন্ধ রেখেছিল, ফলে তাদের গতিবিধি সহজে শনাক্ত করা সম্ভব হয়নি। মার্কিন বাহিনী বিশেষ কৌশলে এই জাহাজগুলির নিরাপদ যাতায়াতে সহায়তা করেছে বলেও দাবি করা হচ্ছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হরমুজ দিয়ে চলাচলকারী ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিও কি একই ধরনের সহায়তা পেয়েছে? তবে এ বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ভারত সরকার জানিয়েছে, জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরান এর সঙ্গে কূটনৈতিক স্তরে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *