দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে ঋতব্রত ও সন্দীপন বহিষ্কৃত

আমুদরিয়া নিউজ: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা-কে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস-কে চিঠিও পাঠানো হয়েছে।

দল থেকে বহিষ্কৃত হলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা আপাতত বিধায়ক পদে বহাল থাকছেন। তবে তাঁরা আর তৃণমূল কংগ্রেস-এর বিধায়ক হিসেবে স্বীকৃতি পাবেন না। তৃণমূলের মতে, ঋতব্রতের নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষুব্ধ গোষ্ঠীকে দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বিধানসভার কথিত সই জালিয়াতি মামলায় প্রথম লিখিত অভিযোগ করেছিলেন ঋতব্রত ও সন্দীপন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার তদন্তে সিআইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

বহিষ্কারের পর সন্দীপন সাহা জানান, বিধানসভার আইন লঙ্ঘনের বিষয়টি স্পিকারের নজরে আনা তাঁদের সাংবিধানিক দায়িত্ব ছিল। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁরা অভিযোগ করেছেন বলে তাঁর দাবি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *