১২ পাতার অন্নপূর্ণা ফর্ম পূরণ করতে কী কী তথ্য প্রয়োজন

আমুদরিয়া নিউজ: অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্মে আবেদনকারীদের একাধিক ব্যক্তিগত ও পারিবারিক তথ্য জানাতে বলা হয়েছে। ফর্মে পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো সাধারণ তথ্যের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে।

এছাড়া জানতে চাওয়া হয়েছে— আবেদনকারী নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন কি না এবং এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে তাঁর নাম বিচারাধীন রয়েছে কি না।

বিজেপি সরকারের ঘোষিত এই ‘অন্নপূর্ণা যোজনা’-র মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।  ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইট থেকে সেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একদিনে সবাইকে ফর্ম পূরণ করতে হবে না, তাই ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *