আমুদরিয়া নিউজ: ভারতে অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন ২,৬৮০ জন বাংলাদেশি নাগরিকের নাম ও তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নাগরিকত্ব যাচাইয়ের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বহু নাগরিকত্ব যাচাইয়ের ফাইল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। তাই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত।
এদিকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের কড়াকড়ি এবং সম্ভাব্য ডিপোর্টেশনের আশঙ্কায় বহু ব্যক্তি স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
Total Views:
0